ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী

প্রদীপ্ত চক্রবর্তী:

চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৯ আগস্ট, শুক্রবার, সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন, “আমরা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি, যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে।”

সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক, কর আইনজীবী রুপন কান্তি দাশগুপ্ত বলেন, “হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬০ বছরের প্রাচীন, ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।”

সংগঠনের সভাপতি, প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন, “এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে নিজেকে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।”

বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার, শিক্ষক নেতা মোঃ সেলিম, রাজু দাশগুপ্ত, রাহুল চৌধুরী, রাহুল মাহাজন, সৌরভ চৌধুরী, নয়ন সেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :