ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

ছবি- প্রতীকী।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই ও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । গতকাল ২৪ ডিসেম্বর রাত্রে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামের বদি মেম্বার এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন জাহিদুল হক, জানে আলম , নুরুল হক ,জাহানারা বেগম , নুরুল আমিন , আজগর আলী ও মাফলা খাতুন । স্থানীয়রা জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় ।

পটিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যায় তবে স্থানীয়রা তার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন ।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, মাথা গোঁজার শেষ সম্বল বসতঘর হারিয়ে শীতের দিনে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাতে হচ্ছে ।

পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে ।প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও কম্বল ত্রাণ হিসেবে বিতরণ করা হবে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :