ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রামের পটিয়ায় জয়িতা সম্মাননা

 প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৩ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে । জীবনে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কার প্রদান করা হয় ।

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জোসনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নুরতাজ বেগম , সফল জননী চেমন আরা বেগম এর হাতে উপজেলা মহিলা বিষয়ক অফিসার চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ ” উপলক্ষে আয়োজিত ” নারী কন্যার সুরক্ষা করি ,সহিংসতা মুক্ত বিশ্ব করি ” শীর্ষক অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ” জয়িতা সম্মাননা ” তুলে দেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ছিলেন একজন সমাজ সংস্কারক । তিনি আজীবন নারী ও পুরুষের সম অধিকার বাস্তবায়নে প্রত্যক্ষভাবে কাজ করেন । এক্ষেত্রে তিনি নারী শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছেন । আমাদের দেশের নারীদের কাছে বেগম রোকেয়া একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় জয়িতা সম্মাননা

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
 প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :