ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে গৃহবধূ খুন

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবারও কিশোর গ্যাং মাথা ছাড়া দিয়ে উঠেছে । ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলার জঙ্গলখাইনে এবার কিশোর গ্যাংয়ের হাতে খুন হলেন শিউলি বেগম (৪২) নামে এক গৃহবধূ । নিহত শিউলি বেগম উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মোঃ মুসার স্ত্রী । ঘটনার পর থেকে খুনি কিশোর গ্যাংয়ের লিডার মোঃ আলভী (১৮) পলাতক রয়েছে ।

এ বিষয়ে নিহতের ছেলে মোঃ হামিম বলেন , গতকাল তার ছোট ভাই শামীম প্রতিবেশী আলভী সহ আরো কয়েকজনের সঙ্গে পার্শ্ববর্তী মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় । খেলায় বাক বিতণ্ডার জেরে আলভী আমার ভাই শামীমকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় । অত:পর সে আমাদের বাড়িতে এসে আমার মাকে এ ব্যাপারে কোন উচ্চবাচ্য না করার জন্য শাসায় ।আমার মা তাকে চলে যেতে বলে কিন্তু সে না গিয়ে হুমকি-ধমকি প্রদর্শন করতে থাকে । একপর্যায়ে সে এবং তার পরিবারের সদস্যরা আমাদের বাড়িতে হামলা করে । এই সময় আলভী তার হাতে থাকা ছুড়ি দিয়ে আমার মাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ।

নিহতের স্বামী মোঃ মুসা বলেন , ঘটনার পর আমরা প্রতিবেশী সহ সবাই মিলে শিউলি কে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । বলেন অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়েছে । এদিকে এই ঘটনার পর পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে । আলভী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে ।

পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মুহাম্মদ নাজমুন নূর বলেন , পটিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল তৈরি করে লাশটা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । নিহতের পরিবার লিখিত অভিযোগ দেওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে গৃহবধূ খুন

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :