ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘর দেওয়ার নামে ফুলবাড়ীয়া থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক জামান গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ৪১টি দরিদ্র পরিবারের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক জামান মিয়া অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রোববার রাতে (১ জানুয়ারি) সদরের বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার। তিনি সাংবাদিকদের জানান, আসামি জামান ছয় বছর আগে সদরের চুরখাই এলাকায় তদবির করে চেয়ারম্যানের কাছ থেকে সুমন নামে একজনকে সরকারি ঘর বরাদ্দের ব্যবস্থা করে দেয়। ওই তদবিরের জন্য সুমনের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করে জামান।

এ ঘটনায় পর থেকে অসাধু উপায়ে টাকা আয়ের নেশা তৈরি হয় তার মধ্যে। পরবর্তীতে নিজ এলাকা ও আশেপাশের অনেকের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। এরপর ২০১৯ সালের শেষের দিকে নিজ এলাকা ছেড়ে ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দুঃস্থদের প্রতারণার জন্য জন্য টার্গেট করে। হতদরিদ্র ব্যক্তিদের সরলতার সুযোগে ৪২ জনের কাছ থেকে কয়েক ধাপে সাত হাজার টাকা করে আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায় জামান।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে অভিযানে নামে র‍্যাব-১৪ সদস্যরা। রোববার রাতে সদরের বাড়েরা এলাকা থেকে প্রতারক জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়। এদিকে প্রতারক জামান গ্রেপ্তার হওয়ায় তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভোক্তাভোগীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

ঘর দেওয়ার নামে ফুলবাড়ীয়া থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক জামান গ্রেফতার

আপডেট টাইম : ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
মো. আল আমিন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :