ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘন কুয়াশায় ২ ট্রাকের সংঘর্ষের পর আরও ৪ ট্রাকের ধাক্কা, নিহত ১

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিহত চালক মো. হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল এলাকা। এ অবস্থায় ডালসড়ক এলাকায় বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাক ও একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর উভয়দিক থেকে আসা আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাকে ধাক্কা দেয়, যার ফলে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে।

এ দুর্ঘটনায় আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হায়দার নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ কুতুবী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সদর থানার একদল পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে যানজট মুক্ত করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঘন কুয়াশায় ২ ট্রাকের সংঘর্ষের পর আরও ৪ ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :