ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ট্রেন দুর্ঘটনা

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় চলছে উদ্ধারকাজ।

শনিবার (২০ মে) লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন থেকে ছিঁটকে পড়া ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার করতে দুপুর ১২টা থেকে কাজ করছে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন।

এদিকে ট্রেন দুর্ঘটনার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছে রেলওয়ে বিভাগ। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। আজ দুপুর ১২টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শনিবার ভোরবেলা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভেতরে ঝড়ে হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে উদয়ন এক্সপ্রেস ট্রেনের। এতে সঙ্গে সঙ্গেই ইঞ্জিন ও দুটি বগি উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ট্রেনটির সহকারী পরিচালক সোহেল রানা।

ট্রেন দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

ট্রেন দুর্ঘটনা

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :