ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্রেফতারকৃত আসামী শিহাব ও হাসমতের ফাঁসির দাবীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ২জন ছাত্রী ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামী শিহাব মন্ডল ও হাসমত মন্ডলের ফাঁসির দাবীতে মঙ্গলবার (১৭ জুন) কলিমহর, সরিষা ও কশবামাজাইল ইউপির সীমান্তবর্তী হাটবনগ্রাম বাজারের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার লোকজন সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগদান করেন।

–

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষ হয়। কর্মসূচিতে বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী সরকার, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষড়জিৎ কুমার বিশ্বাস, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ মিয়া ও রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতা সজীব রাজা প্রমূখ বক্তব্য রাখেন।

–

বক্তারা বলেন, বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ২জন ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে। এটি খুবই দুঃখ জনক ঘটনা। ওই ছাত্রীরা আমাদের মেয়ে, আমাদের বোন। ওই বিদ্যালয় আমাদের সবার বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে না পারলে সে দায় কার। এখন আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। আর কোন মেয়ে যাতে ধর্ষণের শিকার না হয় সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। ধর্ষক শিহাব ও হাসমতের ফাঁসির দাবী করে বক্তারা আরো বলেন, দাবী পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো।
বক্তারা ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এজাহার নামীয় আসামী শিহাব মন্ডল ও হাসমত মন্ডলকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ঘটনার সাথে কোন সহযোগী বা ইনন্দনদাতা আছে কিনা তা অনুসন্ধান করার আহবান জানান তারা।

–

ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের ম্যানেজার গোবিন্দ ভাদুরী, বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার দাস, শুকুর আলী, রহিমা খাতুন, স্বপ্না সিকদার, নাজমুন্নাহার, সাইফুল ইসলাম, শাহিদুল ইসলাম, শিউলী রানী বিশ্বাস, মিলন সিকদার, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিদাস, ষড়জিৎ বিশ্বাস ও করুনা বিশ্বাস, এছাড়া আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক বিশ্বাস, নাসির উদ্দিন, সুরুজ মোল্লা, মাহবুব বিশ্বাস, রাকিব বিশ্বাস ও আরিফ বিশ্বাসসহ স্থানীয় ম্যাটস, কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বড় বনগ্রাম, কুঠিমালিয়াট, বিল পদমদিয়া, পিড়ালী পাড়া ও কলিমহর গ্রামের লোকজন কর্মসূচিতে যোগ দেন।

–

উল্লেখ্য,গত রবিবার সকালে বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ের শিক্ষক পলি রানী সরকারের নিকট প্রাইভেট পড়া শেষ করে বাড়ী ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ছাত্রী দুই বান্ধবীর ১জনকে নাওড়া বনগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এবং অপরজনকে বিদ্যালয়ের পেছনে পানের বরজের মধ্যে নিয়ে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বখাটে শিহাব মন্ডল ও হাসমত মন্ডল। ঘটনা জানাজানি হলে এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়।

–

ঘটনার দিনই উভয় ভিকটিমের পরিবার পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করে। মামলা নং ২১ ও ২২।

–

মামলার পরপরই পাংশা মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর হয় এবং সোমবার (১৬ জুন) কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রাম থেকে মামলার এজাহার নামীয় আসামী শিহাব মন্ডল (১৯) কে এবং কুঠিমালিয়াট গ্রাম থেকে হাসমত মন্ডল (২১)কে পুলিশ গ্রেফতার করে। শিহাব মন্ডল কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে; এছাড়া হাসমত মন্ডল একই গ্রামের জেহের মন্ডলের ছেলে।

-পাংশার হাটবনগ্রাম বাজারের প্রধান সড়কে মঙ্গলবার ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামী শিহাব ও হাসমতের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গ্রেফতারকৃত আসামী শিহাব ও হাসমতের ফাঁসির দাবীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :