ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্রিসে পোল্যান্ডের তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

প্রদীপ কুমার সরকার, গ্রিস প্রতিনিধি

গ্রিসে পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।

গত বছরের জুন মাসে গ্রিসের কস দ্বীপে অপহরণের পর ধর্ষণ ও হত্যার শিকার হন পোলিশ তরুণী আনাস্তাসিয়া রুবিনস্কা (২৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসী বাংলাদেশি যুবক সালাহউদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

তদন্ত শেষে গত সোমবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি শুরু হয়। মামলার কৌঁসুলি সালাহউদ্দিনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনেন। শুনানি শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন আনাস্তাসিয়া। ২০২৩ সালের ১২ জুন কাজ শেষ হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পরের দিন তার ছেলে বন্ধু যিনি একই হোটেলে কাজ করতেন বিষয়টি পুলিশকে জানান। ঘটনার ছয়দিন পর আনাস্তাসিয়ার লাশ খুঁজে পাওয়া যায়।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনাস্তাসিয়া দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন; যাদের মধ্যে সালাহউদ্দিন ও ছিলেন। পরে আনাস্তাসিয়াকে সালাহউদ্দিনের স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। এই ভিডিওতেই আনাস্তাসিয়াকে শেষবার জীবিত অবস্থায় দেখা যায়।

এই মামলার তদন্তকারী ডেভিড বুরজাকি জানান, ‘সালাহউদ্দিন ইতালি যাওয়ার জন্য একটি বিমানের টিকিট কিনেছিলেন এবং দ্বীপ ছাড়ার পরিকল্পনা করছিলেন।’ তিনি আরও বলেন, ‘তিনি (সালাহউদ্দিন) গুগলে টাইপ করেছিলেন, ‘মৃতদেহ কীভাবে লুকানো যায়, আঙুলের ছাপ কীভাবে মোছা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায়।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

গ্রিসে পোল্যান্ডের তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
প্রদীপ কুমার সরকার, গ্রিস প্রতিনিধি :