ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গ্রাম-বাংলার ঐতিহ্য’র বিলে মাছ ধরার উৎসব

-রাজশাহীর বাঘায় বিলে পানি কমতে শুরু করায় সোমবার মাছ ধরায় মেতে ওঠেন স্থানীয়রা।

আব্দুল হামিদ মিঞাঃ

বর্ষা মৌসুমে বিস্তীর্ণ বিলের জলরাশি আকৃষ্ট করে সবাইকে। প্রতিবছর বিল থেকে বর্ষার পানি  নেমে যাওয়ার সময়  শুরু হয় মাছ ধরার ‘ উৎসব’। গ্রাম-বাংলার ঐতিহ্য মাছ ধরার উৎসবে, নানান শেণী-পেশার মানুষ সখ করে পলো (মাছ ধরার ফাঁদ) দিয়ে মাছ শিকারে নামেন। সৌখিন মৎস্য শিকারিদের মিলন মেলায় পরিণত হয় পুরো বিল এলাকা। দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ মাছ ধরা উৎসব উপভোগ করেন।

মনোমুগ্ধকর এমন দৃশ্য দেখা গেছে, উপজেলার বাঘা-লালপুরের ধনদহ-অমরপুর-বোয়ালিয়া বিলে। মাছ ধরার দিন সকালে পলো ছাড়াও বিভিন্ন উপকরণ নিয়ে সবাই বিলে হাজির হয়ে যান। মাছ ধরার ফাঁদ ব্যবহার করে মাছ শিকার করা হয়। স্থানীয় সহিদুল ইসলাম জানান, ধনদহ-অমরপুর-বোয়ালিয়া বিলে পলো দিয়ে মাছ শিকার এ অঞ্চলের অনেক পুরনো ঐতিহ্য।

মঙ্গলবার (২৮-১০-২৫)  বিলে মাছ ধরার উৎসব হয়। এদিন বিলে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের মাছ শিকার। রুই, কাতলা, মিনার কার্প, ষোল, গজার, বোয়াল, মিনার কার্প, টাকি প্রভৃতি মাছ শিকার করেন তারা।  মাছ ধরার এই উৎসবের আয়োজন করেন  দিঘার নওদা পাড়ার রুমেল,পাভেল ও সামিউলসহ স্থানীয়রা। তারা জানান, প্রায় দুই কেজি ওজনের দেশীয় শোল মাছ পাওয়া গেছে।

বিলে মাছ শিকার করতে আসা কয়েকজন মৎস্য শিকারি বলেন, অন্য বছরের তুলনায় এ বছর অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় বিলে দেশীয় মাছ ধরতে পেরেছেন। সবচেয়ে বেশি পরিমাণ দেশিয় মাছ উৎপাদিত হয় বিলাঞ্চলে। প্রতিবছর মাছ ধরার জন্য তারা এসময়টা অপেক্ষা করেন। উপজেলা মৎস্য অফিসার তহুরা হক বলেন, উপজেলা পর্যায়ে বিলের মাছকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

গ্রাম-বাংলার ঐতিহ্য’র বিলে মাছ ধরার উৎসব

আপডেট টাইম : ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :