ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি বিলুপ্তির পথে

ও বৌ ধান ভানে  রে ঢেঁকিতে পার দিয়া ঢেঁকি নাচে বৌ নাচে দেলিয়া দুলিয়া। ও বৌ ধান ভানে রে পল্লি কবি জসিম উদ্দিনের ঢেঁকি নিয়ে এই কবিতা এখনো থাকলেও নানান স্মৃতির এই ঐতিহ্যবাহী ঢেঁকি এখন বিলুপ্তির পথে। এক সময়ে গ্রাম বাংলার ঘরে ঘরে ঢেঁকি তে ধান ভানা। চিড়া কোটা আর চালের গুঁড়া কোটার দৃশ্য হরহামেসাই চোখে পরত। কিন্তু কালের বিবর্তনে ও আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে এক সময়ের ধান ভানানোর অন্যতম মাধ্যম ঢেঁকি।

বর্তমানে প্রযুক্তি নির্ভরতা এবং কর্ম ব্যস্ততা বেড়ে যাওয়ায়  ঢেঁকি প্রচলন এখন নেই বললেই চলে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হারিয়ে যেতে বসেছে এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি। পালটে গেছে গ্রামের চিত্র এই আধুনিককতার আড়ালে চাপা পড়ে গেছে গ্রামের সেই ঐতিহ্যবাহী ঢেঁকি। ঢেঁকির আর দেখা মিলে না এখন। ধান ভানি রে ঢেঁকি তে পার দিয়া। ঢেঁকি নাচে আমি  নাচি হেলিয়া দুলিয়া। ধান ভানি রে। গ্রাম বাংলার তরুণী নব বধূ কৃষানিদের কণ্ঠে এরকম গান আর শোনা যায় না। বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কারের ফলে পুরানো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কালের বিবর্তনে ঢেঁকি এখন ঐতিহ্যের স্মৃতি বহন করে। একসময় ভোরে আযানের সাথে সাথে নিরাবতা ভেঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ত ঢেঁকির শদ্ব।পরিবারের নারীরা দৈনন্দিন ধান গম ও যব ভাঙ্গার কাজ ঢেঁকিতেই করতেন এছারা চিড়া তৈরির মতো কঠিন কাজ ঢেঁকিতেই করা হতো। বিশেষ করে শবে বরাত, ঈদ,নবান্ন উৎসব পৈাষ পার্বণন্ন বিশেষ দিনে পিঠা পুলি খাওয়ার জন্য আধিকাংশ বাড়িতে ঢেঁকি দিয়ে চালের আটা তৈরি করা হতো। তাছাড়া ঐ সময় এলাকায় বড় গৃহস্তরা আশ পাশে দরিদ্র নারীদের টাকা বা ধান দিয়ে ঢেঁকি তে চাল ও আটা ভাঙ্গিয়ে নিতেন। ধান গম ভাঙ্গার যন্ত্র আবিষ্কারের ফলে এক সময়ের নিত্য প্রয়োজনীয় ঢেঁকি এখন বিলুপ্ত প্রায়। সভ্যতার প্রয়োজনে ঢেঁকির আর্ভিরভাব ঘটে ছিল।

আবার গতিময় সভ্যতার যাত্রা পথে প্রযুক্তিগত উৎকর্ষে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের আছিয়া বেগম বলেন বিয়ের পর থেকে ঢেঁকি দিয়ে বিভিন্ন খাদ্য দব্রাদি মারাই করেছি। সে সময় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢেঁকিতে চালের আটা কোটার জন্য আসত। কিন্তু এখন আর তেমন কেউ আসে না। মনোয়ারা বেগম বলেন একসময় গ্রাম বাংলার প্রতিটি বড়িতে ঢেঁকি ছিল
তখন ঢেঁকির কদর ও ছিল। এখন প্রতিটি বাড়ি তো দূরের কথা কয়েকটা গ্রাম মিলিয়ে একটি বাড়িতে ঢেঁকি পাওয়া অসম্ভব। আত্রাইয়ের শাহাগোলা ইউনিয়ননের মির্জাপুর গ্রামের মুকুল বলেন হাতের কাছে বিভিন্ন যন্ত্র এবং প্রযুক্তি সহজ লভ্য হওয়ায় ঢেঁকির মতো ঐতিহ্যবাহী অনেক কিছু এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় হয়তো এ সবের দেখা মিলবে কেবল জাদুঘরে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত

error: Content is protected !!

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি বিলুপ্তির পথে

আপডেট টাইম : ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
মোঃ আব্দুল জব্বার ফারুক, আত্রই (নওগাঁ) প্রতিনিধি :