ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে — এমপি বাবুল

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তিনি বলেন, গ্রামের মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। তাই গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম উন্নয়নে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। তাঁর আমলেই খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়েছিল।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, “আমরা পল্লীর উন্নয়নে ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব। আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, যুব নেতা আজিজুল হক নান্নুসহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের বিপুলসংখ্যক সদস্য।

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সদস্যদের মাঝে ঋণ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে — এমপি বাবুল

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :