ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

আবুল হোসেনঃ

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ সভার নামে সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

–

১৭ জুন মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

–

উল্লেখ্য বিএনপির একাংশের( খৈয়াম গ্রুপ) গত ১৬ জুন সোমবার গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজায় কমিউনিটি সেন্টারে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। আয়োজনে উল্লেখ করা হয় গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

–

এ যৌথ সভাকে অবৈধ ও দলের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলের বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে সাবেক নেতাদের নিয়ে দলের পরিচয় ব্যবহার করে এভাবে যৌথ সভা করতে পারেন না। এই তথাকথিত যৌথ সভাটি মূল্যহীন। এর মাধ্যমে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

–

তিনি আরও বলেন, বিগত সম্মেলনে যারা পরাজিত হয়েছিল এবং আওয়ামী লীগ থেকে আগত সুবিধাবাদী ও ১৭ বছর ধরে নিষ্ক্রিয় থেকে ৫ আগষ্টের পর থেকে নানা অপকর্ম করে বেড়ানো লোকজন মিলে ওই সভাটি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ সাংগঠনিক টিমের সকলের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করে দেন। কিন্তু খৈয়ম সাহেব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে রাজনীতি করেন। তিনি সারা বছর মাঠে থাকেন না, দলের কোন নিয়ম কানুন মানেন না, যখনই নির্বাচন আসে তখনই চোরাবালির মত পথ বেছে নেন। ১/১১এর সময় নিজের স্বার্থে তিনি প্রয়াত নেতা মান্নান ভূঁইয়ার সাথে বিএনপির সংস্কারে যোগ দিয়েছিলেন।

–

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান,সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো: জিয়াউল হুদা উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো: সাইদুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: জেলাল প্রামানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সানোয়ার আহাম্মদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ সহ বিভিন্ন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্য শেষে উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোয়ালন্দে সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :