ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে শিয়ালের কামড়ে ৯ জন আহত, পিটুনিতে মারা গেল এক শিয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক তিনটি স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন রক্তাক্ত জখম হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে রাত সারে আটটার মধ্যে এই ঘটনা ঘটে।

দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় শিয়ালটি আক্রমণ করে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ায় কামড়ানোর সময় একটি শিয়ালকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

এ ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রয়েছেন:

  • হোসাইন মোল্লা (১৬), চর পাচুরিয়া
  • রতন রায় (৫০), নগর রায়ের পাড়া
  • শারমিন বেগম (৩৫), হারুন খাঁর স্ত্রী
  • নয়ন মজুমদার (২২), নিরোদ মজুমদারের ছেলে
  • নমিতা রানী (৪৫), শিক্ষক হিরন্ময় কবিরাজের স্ত্রী
  • চপলা রানী (৩৫), স্বাস্থ্য কর্মী
  • সন্তোষ সূত্রধর (৫৫)
  • দীপালি সরকার (৪২)
  • শিশু কনক শীল (৬)

আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রতন কুমার রায় জানান, তিনি মাঠ থেকে ধান মাগাই করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ একটি শিয়াল তার উপর হামলা করে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ রুহুল আমিন বলেন, “রবিবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজন শিয়ালের কামড়ানো রোগী আমাদের কাছে এসেছে। তবে, হাসপাতালে এন্টি রেবিস ভ্যাকসিন নেই, তাই রোগীদের বাইরের ফার্মেসি থেকে আনতে বলা হয়েছে।”

এলাকাবাসী ও স্থানীয় সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন কুটিন জানিয়েছেন, “এ এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। আমরা স্থানীয় প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতা কামনা করছি এবং হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় নবজাতক বিক্রির পর নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার

error: Content is protected !!

গোয়ালন্দে শিয়ালের কামড়ে ৯ জন আহত, পিটুনিতে মারা গেল এক শিয়াল

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :