আপডেট টাইম :
০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৪৭
বার পঠিত
গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আবুল হোসেনঃ সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ১৩ ই অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন শেষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান , চৌধুরী হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হাফিজুর রহমান প্রমুখ। চৌধুরী আব্দুল হামিদ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মোহড়া প্রদর্শন করে।
আবুল হোসেনঃ
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার ১৩ ই অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন শেষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন,
উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান , চৌধুরী হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হাফিজুর রহমান প্রমুখ।
চৌধুরী আব্দুল হামিদ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মোহড়া প্রদর্শন করে।