দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাফ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিব। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ ক্যাম্পের টহল দল মালিকবিহীন অবস্থায় সিরাফসহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাফ সহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে। আটকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাফ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিব।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ ক্যাম্পের টহল দল মালিকবিহীন অবস্থায় সিরাফসহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাফ সহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে। আটকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।