দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাইফুল ইসলাম(৩০)। নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধারনগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সামাদ আলী ওরফে হাসেন আলীর ছেলে। এ ঘটনায় রাজু ইসলাম (২৫) নামে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার রোকনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে। এরআগে গত ২৯ মার্চ ভোরে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরলি বর্মণ রায় নামে একজন নিহত হন। এ ঘটনার সপ্তাহ পার না হতেই এবার গোমস্তাপুর সীমান্তে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটলো। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ ১০/১২ জনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তার সঙ্গীরা জানান। আরও পড়ুনঃ রংপুর বিভাগের আট জেলায় ২৬৮টি নদী বহমান রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত যুবকের পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে। ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাইফুল ইসলাম(৩০)। নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধারনগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সামাদ আলী ওরফে হাসেন আলীর ছেলে। এ ঘটনায় রাজু ইসলাম (২৫) নামে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার রোকনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।
এরআগে গত ২৯ মার্চ ভোরে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরলি বর্মণ রায় নামে একজন নিহত হন। এ ঘটনার সপ্তাহ পার না হতেই এবার গোমস্তাপুর সীমান্তে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটলো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ ১০/১২ জনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তার সঙ্গীরা জানান।