ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি রাখাল সাইফুল ইসলাম (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার রোকনপুর সীমান্তে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেয়া হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইফুল ইসলামের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার রাতে বিএসএফের গুলিতে মারা যান সাইফুল ইসলাম। ওই রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করেন সাইফুল ইসলামসহ আরও কয়েকজন। এ সময় ভারতের ১৫৯-বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সামাদ আলী ওরফে হাসেন আলীর ছেলে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বিএসএফ মরদেহ ফেরত দেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় আইনী কার্যক্রম বিএসএফ শেষ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :