ফিরোজ আলম:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শফিকুল ইসলাম (বুলু) এবং সভা সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন প্রার্থী বিএনপি নেতা সাজ্জাদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেলওয়ার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম, সদস্য সচিব হেলাল উদ্দীন ছবি এবং জেলা শাখার সদস্য অ্যাডভোকেট ইকবাল আজম হিরা ও অ্যাডভোকেট রমজান আলী হিরো।
আরও উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিএনপি নেতা শেখ জামির উল ইসলাম বিপ্লব, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এবং সাইবার ফোর্স গোমস্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসান আলী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো বিএনপির আদর্শের ভবিষ্যৎ সৈনিক। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। নবগঠিত আহ্বায়ক কমিটিকে গোমস্তাপুর ও রহনপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। কোনো গ্রুপিং নয়, ত্যাগীদের মূল্যায়ন করে সংগঠনকে গতিশীল করতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শফিকুল ইসলাম (বুলু) ও গাজিউল ইসলাম লারাকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট এবং রহনপুর পৌর শাখার আহ্বায়ক মমিনুল হক পারভেজ ও শরিফুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















