ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় ।

–

গোমস্তাপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নিয়ামতউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ইমাম আজম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, স্বাস্থ্য পরিদর্শক আসমা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ওলিউল রহমানসহ এই কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

–

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :