ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুস সালাম তালুকদারঃ

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছো। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পিএম কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ ।

প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা একাদশকে পরাজিত করে জয়লাভ করে পুনর্ভবা ফুটবল একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :