ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে বিজিবির অভিযানে ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাপ এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে ১৬ বিজিবির রহনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি উদ্ধার করে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

গোমস্তাপুরে বিজিবির অভিযানে ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :