ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল হামিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, আইসিটি কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি প্রমূখ।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সম্প্রীতি এবং জনসেবায় মানোন্নয়ন, অনলাইনে জুয়ার প্রচলন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন- সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধন প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে তিনি, উপজেলা পরিষদ চত্বরে পৌঁছে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা লাইব্রেরি উদ্বোধন করেন। এবং পরে ১১ জন হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :