দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে শ্রী প্রীতম দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । সে উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের শ্রী দীপক দাসের ছেলে।শনিবার (৩ আগস্ট ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা সারে ৭ টার দিকে মৃত শ্রী প্রীতম দাস তার শয়ন কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত ২ টার পর তার মা দরজায় ডাকাডাকি করে। এক পর্যায়ে সাড়া-শব্দ না পেয়ে জানলা দিয়ে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরে ঝুলছে। পরে পরিবারে চিৎকারে এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সমস্যার কারণে মানুষিকভাবে ভেঙ্গে পড়ায় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে শ্রী প্রীতম দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । সে উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের শ্রী দীপক দাসের ছেলে।শনিবার (৩ আগস্ট ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা সারে ৭ টার দিকে মৃত শ্রী প্রীতম দাস তার শয়ন কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত ২ টার পর তার মা দরজায় ডাকাডাকি করে। এক পর্যায়ে সাড়া-শব্দ না পেয়ে জানলা দিয়ে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরে ঝুলছে।
পরে পরিবারে চিৎকারে এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সমস্যার কারণে মানুষিকভাবে ভেঙ্গে পড়ায় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।