ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও স্টেশনপাড়ার ৪টি জামাত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, স্টেশনপাড়ায় ব্যাচেলার বাসা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এর আগে কয়েকবার তাদের আটক করলেও উপজেলা প্রশাসন মুচলেকার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে। মানববন্ধন থেকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান। মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান বক্তারা। এ সময় তারা সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

স্টেশনপাড়া ঐক্য পরিষদের সভাপতি মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, স্টেশনপাড়া ঐক্য পরিষদের উপদেষ্টা মো. তাজামুল হক, স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. নাজমুল হুদা খাঁন রুবেল, স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব মুঃ জাহিদ হাসান মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী মো. জান মোহাম্মদ জানু, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি মো. আতিকুল ইসলাম আজম, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুঃ সারওয়ার জাহান সুমন ও স্টেশন বাজার জামে মসজিদের ইমাম মো. আনোয়ার হোসাইন প্রমূখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :