ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোবিন্দগঞ্জে মাদক সেবিদের মারপিটে এক কৃষক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবিদের মারপিটে মেজবাউল করিম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত মেজবাউল দরবস্ত ইউনিয়নের কানিপাড়া গ্রামের গেন্দেলা শেখের ছেলে । ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী ও গোবিন্দগঞ্জ থানার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের কৃষক মেজবাউল করিমের ছেলে মোমিনুল(২৫) শ্বশুর বাড়ী থেকে পাঁয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দরবস্ত মধ্যপাড়া গ্রামের কথিত দরবেশ আব্দুর রশিদের বাড়ীর সামনে গাঁজা ও ইয়াবা সেবনকারীদের জটলা দেখে মোমিনুল মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে তাদের দিকে ধরে। এতে গাঁজা ও ইয়াবা সেবনকারিরা ক্ষিপ্ত হয়ে মোমিনুলকে মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখে।

এ খবর পেয়ে মোমিনুলের বড় ভাই ময়নুল ইসলাম (বাবু) এগিয়ে গেলে তাকেও মারপিট করে ক্লাবে আটক করে রাখে মাদক সেবিরা। দুই ছেলেকে ক্লাবে আটকে রেখে মারপিটের খবর পেয়ে বাবা মেজবাউল করিম তাদের উদ্ধারের জন্য ক্লাবের যায়। টর্চ লাইটে আলো জ্বালানো ভুল হয়েছে স্বীকার করে ক্লাবের সদস্যদের কাছে ক্ষমা চায় মেজবাউল করিম।

এসময় গাঁজার আসরে থাকা একই গ্রামের শাহীনের ছেলে সৌমিক ওরফে সৌমি ও আল আমিনসহ মাদক সেবিরা এলোপাথারী ভাবে ব্যবসায়ী মেজবাউলকে মারপিট করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলমগীর কবির (রতন) মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোবিন্দগঞ্জে মাদক সেবিদের মারপিটে এক কৃষক নিহত

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :