ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দ্বিতীয় শ্রেণির গোপালপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর হিসাবরক্ষক মো. শাহিন আলম।

–

প্রস্তাবিত সাধারণ বাজেটে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ৩৮ কোটি ২ লাখ ৬২ হাজার ৮৯৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৮৭৬ টাকা। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৮০২ টাকা।

–

বাজেট বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৬৭৮ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৬৭৮ টাকা। উন্নয়ন খাতে (প্রকল্প সহ) প্রস্তাবিত মোট আয় ধরা হয়েছে ৩৪ কোটি ২১ লাখ ৪৪ হাজার ২১৬ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

–

রাজস্ব খাতে সর্বোচ্চ আয় মধু বাড়ি গো-হাট ইজারা থেকে ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এ খাতে পানি সরবরাহ ব্যতীত অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ সর্বোচ্চ ৯০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

–

উন্নয়ন খাতে সিআরডিপি-৩, আরডিপিআইডিপি, জাইকা, রাস্তাঘাট নির্মাণ উন্নয়ন বাবদ অনুদান থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ২০ কোটি টাকা ও ওই একই খাতে সর্বোচ্চ ২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

–

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :