আপডেট টাইম :
০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
২৫৭
বার পঠিত
গোপালগঞ্জ – ১ আসনে নৌকার পক্ষে নান্নুর নেতৃত্বে র্যালি ও পথসভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গোপালগঞ্জ - ১ আসনের গণমানুষের নেতা মোহাম্মদ ফারুক খানকে নৌকা মার্কায় জয়যুক্ত করায় লক্ষে পোল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাটিকামারীর কৃতি সন্তান সফল ব্যবসায়ী মো:নান্নু শেখ ( সি আই পি) নেতৃত্বে বাটিকামারীর ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বিশাল র্যালি ও পথসভার আয়োজন করা হয়। পথ সভায় নান্নু শেখ বলেন, প্রবাসে থেকেও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আগামীতে আবারও সরকার গঠনের সহযোগিতা করবেন বলে আশা করি। তাহলেই ১৮ কোটি বাঙ্গালীর ভাগ্যের উন্নয়ন হবে। আরও পড়ুনঃ দৌলতপুরে সংবাদ সংগ্রহের সময় মাদক কারবারিদের হামলার সাংবাদিক আহত র্যালি পথ সমাবেশে উপস্থিত ছিলেন বাটিকামারী আওয়ামী লীগের সভাপতি মুঞ্জ মোর্সেদ, সাধারণ সম্পাদক আরজু ভূইয়া, সহ-সভাপতি সালাম সরদার, আব্দুর আজিজ মোল্যা, ডা:অধীর কুমার দত্ত, মো:মুন্নু শেখ, মো:আসাদুজ্জামান মোল্যা, ফারুক ফকির সহ বাটিকামারী ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গোপালগঞ্জ – ১ আসনের গণমানুষের নেতা মোহাম্মদ ফারুক খানকে নৌকা মার্কায় জয়যুক্ত করায় লক্ষে পোল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাটিকামারীর কৃতি সন্তান সফল ব্যবসায়ী মো:নান্নু শেখ ( সি আই পি) নেতৃত্বে বাটিকামারীর ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বিশাল র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
পথ সভায় নান্নু শেখ বলেন, প্রবাসে থেকেও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আগামীতে আবারও সরকার গঠনের সহযোগিতা করবেন বলে আশা করি। তাহলেই ১৮ কোটি বাঙ্গালীর ভাগ্যের উন্নয়ন হবে।
র্যালি পথ সমাবেশে উপস্থিত ছিলেন বাটিকামারী আওয়ামী লীগের সভাপতি মুঞ্জ মোর্সেদ, সাধারণ সম্পাদক আরজু ভূইয়া, সহ-সভাপতি সালাম সরদার, আব্দুর আজিজ মোল্যা, ডা:অধীর কুমার দত্ত, মো:মুন্নু শেখ, মো:আসাদুজ্জামান মোল্যা, ফারুক ফকির সহ বাটিকামারী ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।