ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবার পক্ষে প্রচারণায় এসএসসি পরীক্ষার্থী ছেলে

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমানে কারাবন্দী আশ্রাফুল আলম শিমুলকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার ১৬ বছর বয়সী ছেলে খাইরুল আলম সায়াদ। আগামী ২১ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষার প্রস্তুতি পাশে রেখে বাবার পক্ষে ভোট চাইছেন তিনি।

জানা গেছে, আশ্রাফুল আলম শিমুল রাজনৈতিক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। বাবার কারামুক্তি ও সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে সায়াদ নির্বাচনী মাঠে নেমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ সময় অনেক ভোটার তাকে দোয়া ও আশীর্বাদ করছেন বলেও জানান স্থানীয়রা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাবার অনুপস্থিতিতে ছেলের এই ভূমিকা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, “শিমুল কারাগারে থাকলেও তার ছেলে তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এটি শুধু রাজনীতি নয়, এটি একটি মানবিক লড়াই।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আশ্রাফুল আলম শিমুল। স্থানীয়দের মতে, এই প্রতীকের মাধ্যমে তার ছেলে বাবার রাজনৈতিক দর্শন ও সংগ্রামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন।

খাইরুল আলম সায়াদ বলেন, “আমার বাবা কখনো কারও ক্ষতি করেননি। তিনি রাজনীতিকে ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম হিসেবে দেখতেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাকে মিথ্যা রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “আমি আমার বাবার নিঃশর্ত মুক্তি চাই। এই নির্বাচনে প্রতিটি ভোট শুধু ভোট নয়, এটি হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।”

সায়াদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, তার দাদা খাইরুল বাকী মিয়াও একজন মানবিক মানুষ ছিলেন, যিনি সারাজীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই আদর্শ থেকেই তিনি আজ মাঠে নেমেছেন বলে জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ফেসবুকে একাধিক ব্যক্তি সায়াদের ভূমিকার প্রশংসা করে পোস্ট দিয়েছেন এবং এটিকে একটি সংগ্রামী পরিবারের উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

error: Content is protected !!

গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবার পক্ষে প্রচারণায় এসএসসি পরীক্ষার্থী ছেলে

আপডেট টাইম : ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :