দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জ-১ আসনে মুকসুদপুর উপজেলার সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এতে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই। জানা গেছে, গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন নেওয়া কাবির মিয়া ট্রাক মার্কায় প্রতিদ্বন্দীতা করবেন। ঋণখেলাপির অভিযোগ এনে কাবির মিয়ার মনোনয়ন বাতিল করেছিল ইসি। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে প্রার্থিতা ফিরে পান সাবেক এই উপজেলা চেয়ারম্যান। কাবির মিয়া ছাড়া গোপালগঞ্জ-১ আসনে আরও প্রার্থী রয়েছেন- বিএনপি মনোনীত সেলিমুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হামিদ মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মিজানুর রহমান।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জ-১ আসনে মুকসুদপুর উপজেলার সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এতে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই।
জানা গেছে, গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন নেওয়া কাবির মিয়া ট্রাক মার্কায় প্রতিদ্বন্দীতা করবেন। ঋণখেলাপির অভিযোগ এনে কাবির মিয়ার মনোনয়ন বাতিল করেছিল ইসি। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে প্রার্থিতা ফিরে পান সাবেক এই উপজেলা চেয়ারম্যান।
কাবির মিয়া ছাড়া গোপালগঞ্জ-১ আসনে আরও প্রার্থী রয়েছেন- বিএনপি মনোনীত সেলিমুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হামিদ মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মিজানুর রহমান।