ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ গোপালগঞ্জ-১

গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে কাবির মিয়া–শিমুলসহ ৪ জনের মনোনয়ন বাতিল

  • বাদশাহ মিয়া
  • আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৬২ বার পঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ-০১ আসনে দাখিলকৃত ১৩টি মনোনয়নপত্রের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, কাইয়ুম আলী খান ও ব্যারিস্টার নাজমুল আলম।

অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মোঃ সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জনতার দলের মোঃ জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণেই চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারা সকলেই তফসিল অনুযায়ী সময়সীমার মধ্যেই উচ্চ আদালতে আপিল করবেন।

এদিকে একসঙ্গে কাবির মিয়া ও শিমুলের মনোনয়ন বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ গোপালগঞ্জ-১

গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে কাবির মিয়া–শিমুলসহ ৪ জনের মনোনয়ন বাতিল

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া :