ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে হত্যা মামলার হাজিরা দিয়ে আটক হলেন উপজেলা চেয়ারম্যান

হত্যা মামলার হাজিরা দিয়ে আটক হলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ  আদালত সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া রোববার (৩০ জুন) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন।

উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো বিষয়টি কোর্ট ইন্সপেক্টর মোঃ সিরাজুল ইসলামও নিশ্চিত করেছেন।

জানা গেছে, কামরুজ্জামান ভূঁইয়া এর আগে মাননীয় হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন। আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন।

উল্লেখ্য, গত ৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ মে রাত সাড়ে ৮ টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলি ভূঁইয়ার সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে হত্যা মামলার হাজিরা দিয়ে আটক হলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :