ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

-ছবি প্রতীকী।

গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে মোঃ আহাদ আলী শেখ নামের সাবেক সেনা কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলায় ওই কর্মকর্তা গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ও পাইককান্দি ইউনিয়নের সীমানাবর্তী তালার বাজার এলাকায়। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় তালার বাজারে প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে।

ভিকটিম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহাদ আলী শেখ,  ইমদাদুল হক শেখ ও আছিয়া বেগম তাদের ২৫ নং কেকানিয়া মৌজার ৯৬২ নং দাগের ক্রয় কৃত রেকর্ডীয় ও ভোগদখলিয় সম্পত্তি মাপজোপ করে সিমানা পিলার স্থাপন করছিলেন। এ সময় পার্শ্ববর্তী সুলতানশাহী এলাকার প্রভাবশালী চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ খ্যাত জামাল খাকি ও টুটুল খাকি এর নির্দেশে রাসেল খাকি, রাজিব খাকি, মামুন শেখ, ফরিদ খাকি, সজিব খাকিসহ অজ্ঞাত ২০/২৫ প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের শ্রদ্ধেয় সজ্জিত হয়ে হামলা চালায়।

এ সময় সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার আহাদ আলী শেখ বিভিন্ন অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে বাজারে উপস্থিত সাধারণ মানুষ আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহাদ আলী শেখ হাসপাতালে বেডে শুয়ে  বলেন, হামলাকারীরা বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি চাঁদা দিতে রাজি হয়নি বিধায় তারা আমার ক্রয়কৃত জমিকে নিজেদের জমি দাবি করে হামলা চালিয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ইমদাদুল হক শেখ ও হান্নান শেখ জানান, হামলাকারী বেআইনি ভাবে আহাদ আলী শেখের দলিল কৃত যায়গা দখল করার চেষ্টা চালায়। শুনেছি এর আগে আহাদ আলীর কাছে চাঁদা দাবি করেছিল।

এ বিষয়ে পাইককান্দি ইউনিয়নের চেয়ারম্যান এহসানুল হক রিপন বলেন, ঘটনাটি শুনেছি, আহত আহাদ আলী শেখ কে হাসপাতালে গিয়ে দেখেছি। আগামী দু-একদিনের মধ্যে উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করবো।

অভিযুক্ত জামাল খাকি ও টুটুল খাকি তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই যায়গা আমাদের বাপ-দাদার আহাদ আলী শেখ বেআইনি ভাবে জবর দখল করার চেষ্টা করছিল আমরা প্রতিহত করেছি। এ সময় একটু হাতাহাতি হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :