ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে ভিটেবাড়ী দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোর করে ভিটেবাড়ী দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছে দরিদ্র পরিবারের দুই নারী সদস্য।

৫ জুন সোমবার দুপুরে সদর হাসপাতাল ও হ্যালিপ্যাড সংলগ্ন গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দুই নারী সদস্য বিউটি বেগম ও রেশমা বেগম বলেন, গোপালগঞ্জ সদর থানাধীন ৯৭ নং খাটরা মৌজার ১৩০২ নং খতিয়ানের ২৫৪ নং দাগের ১১ শতাংশ ভূমি আমাদের বাবা দাদাদের পৈতৃক সম্পত্তি। যা আমরা ৫০ বছরের উপরে ভোগদখল করে আসছি।

হঠাৎ করে আমাদের প্রতিবেশী গেটপাড়া এলাকার ফুলমিয়া মোল্লার ছেলে (ভূমিদস্যু মনিরুজ্জামান) বানোয়াট দলিল দেখিয়ে টাকার বিনিময়ে এলাকার লাঠিয়াল বাহিনী ভাড়া করে ভিটেবাড়ীর একটি অংশ জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। আমরা নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হই।

আদালত বিষয়টি আমলে নিয়ে ওই ভূমির ওপর ১৪৪ ধারা জারি করার পাশাপাশি সহকারী কমিশনার ভূমি গোপালগঞ্জ সদর কে তদন্ত ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে আইন শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। কোর্ট পিটিশন নম্বর-৪৩০/২০২৩ খ্রিঃ।

পরবর্তিতে সদর থানার এ, এস, আই আসাদুজ্জামান নালিশি ভূমিতে জবরদখলকারীদের প্রবেশ বন্ধের নোটিশ জারি করে। একপর্যায়ে ভূমিদস্যু মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান কে টাকার বিনিময়ে ম্যানেজ করে আবারও ঘর নির্মাণের কাজ শুরু করে। আমরা ওই পুলিশ কর্মকর্তাকে বারবার অনুরোধ করলেও তিনি ন্যায়ের পক্ষে আমাদের কোন সাহায্য করেনি। আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। আমরা দরিদ্র অসহায় মানুষ আমরা আমাদের ভিটেবাড়ী ফেরত চাই।

এবিষয়ে এ এস আই আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়, আমি উভয়পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দিয়েছি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ জানান, আদালতের এধরনের মামলায় পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। আমার থানার কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

গোপালগঞ্জে ভিটেবাড়ী দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :