ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে বাসের পিছনে বাসের ধাক্কায় নিহত-২

মুন্সী সাদেকুর রহমান শাহীন:

গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্যকান্দিতে যাত্রীবাহী বাসের পিছন বাসের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস সাম্পান রেস্টুরেন্টের দিকে ঢুকতে গেলে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন নামের বাস সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সোহাগ বাসটি সামনে সরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের চালক ও সুপারভাইজারসহ আরো ১০ আরোহী গুরুত্বর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক সুব্রত বিশ্বাস গাড়ি চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত মন্টু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্ৰামের ও সুপারভাইজার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকাটি সড়ক দুর্ঘটনার হটস্পট হিসেবে পরিচিত হয়েছে। প্রতিনিয়ত এই এলাকাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে বাসের পিছনে বাসের ধাক্কায় নিহত-২

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :