দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
১৭৯
বার পঠিত
গোপালগঞ্জে খাঁচায় মাছ চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তাদের নিয়ে ২দিন ব্যাপী খাঁচায় মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২মে) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষনার্থীদের খাঁচায় মাছ চাষের বিষয়ে বিভিন্ন উদাহরণ উল্লেখ করে উদ্বুদ্ধ করনের পাশাপাশি খাঁচা তৈরির পদ্ধতি, জলাশয় নির্বাচন, দেখভাল ও খাবার খাওয়ানোর নিয়ম ও লভ্যাংশের পরিমাণর ওপর গুরুত্ব আরোপ করেন। ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন "দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)" এর আওতায় ও অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গোপালগঞ্জ সদর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২দিনের প্রশিক্ষণে মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তা মিলে মোট ২৫ জন অংশগ্রহণ করেন। সমাপনি অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান ও গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী উপস্থিত থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো প্রধান ও গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তাদের নিয়ে ২দিন ব্যাপী খাঁচায় মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষনার্থীদের খাঁচায় মাছ চাষের বিষয়ে বিভিন্ন উদাহরণ উল্লেখ করে উদ্বুদ্ধ করনের পাশাপাশি খাঁচা তৈরির পদ্ধতি, জলাশয় নির্বাচন, দেখভাল ও খাবার খাওয়ানোর নিয়ম ও লভ্যাংশের পরিমাণর ওপর গুরুত্ব আরোপ করেন। ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় ও অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গোপালগঞ্জ সদর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২দিনের প্রশিক্ষণে মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তা মিলে মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সমাপনি অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান ও গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী উপস্থিত থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো প্রধান ও গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।