ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট শুরু

গোপালগঞ্জে জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার আল-বেলী অফিফা এর সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর কবির চন্দন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কাজী মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ খায়রুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ কামরুজ্জামান সহকারী পুলিশ সুপার(মুকসুদপুর সার্কেল), মোঃ সফিকুল ইসলাম সহকারী পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস), মোঃ মনির হোসেন (ডিআইও-১ বিশেষ শাখা)।
এছাড়াও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ সহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।

প্রথম দিনের খেলায় কোটালীপাড়া থানা টিম টুঙ্গিপাড়া থানা টিমকে, পুলিশ লাইন্স টিম গোপালগঞ্জ সদর থানা টিমকে,  পুলিশ অফিস টিম কাশিয়ানী থানা টিমকে এবং ট্রাফিক বিভাগ টিম মুকসুদপুর থানা টিমকে পরাজিত করে।

এছাড়াও এসপি কাপ ভলিবল টুর্নামেন্টটি আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসপি কাপ ভলিবল টুর্নামেন্টটি উপভোগ শেষে পুলিশ সুপার আল-বেলী  অফিফা তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জের প্রতিটি থানায়  নিয়মিত খেলাধুলার আয়োজন করে থানার কর্মরত পুলিশ অফিসার ও সদস্যদের মধ্যে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে মন এবং শরীর সুস্থ্য ও সতেজ থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

গোপালগঞ্জে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট শুরু

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :