ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে অনুষ্ঠিত হল বার্ষিক নৌকা বাইচ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের শিবগঞ্জের হাটখোলা কুমার নদীতে অনুষ্ঠিত হলো বাৎসরিক নৌকা বাইচ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে কহলদিয়া আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের জন্য এলাকার মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।

বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১৫টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচের আয়োজনকে ঘিরে পুরো দিনব্যাপী গ্রামীণ মেলা বসে। মেলায় বিভিন্ন মিষ্টির দোকান, খেলনার দোকান এবং খাদ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এলাকাবাসী তাদের আত্মীয়স্বজন এবং পরিবার-পরিজন নিয়ে মেলার আনন্দে মেতে ওঠেন।

মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, “বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব আনন্দ লাগছে। মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি।”

মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস জানান, “আবহাওয়া খারাপ হলেও বিক্রি বেশ ভালো হচ্ছে, তবে আবহাওয়া ভালো হলে বিক্রি আরো বেশি হতো।”

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে অনুষ্ঠিত হল বার্ষিক নৌকা বাইচ

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :