ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

বাদশাহ মিয়াঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা। জেলাটিতে বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর, এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।

গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯৯,৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮২১ এবং নারী ভোটার ১,৯৬,৬৮৯ জন।

ভোটকেন্দ্র ছিল ১৩৮টি। বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ-এর মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৪,৩২৪ জন। এর মধ্যে পুরুষ ১,৯৪,০৬২, নারী ১,৯০,২৫৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ছিল ১৫১টি। বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-৩: বড় ব্যবধানে জয় এস এম জিলানীর। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি। বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজনগরে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

error: Content is protected !!

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

আপডেট টাইম : ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :