ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপনে বিয়ে করে নগ্ন ছবি ধারণ, যুবকের ১০ বছরের জেল

-ছবিঃ প্রতীকী।

পূর্বের বিবাহিতা স্ত্রী ও জন্মদাতা সন্তান থাকার পরও প্রেমের সম্পর্ক গড়ে গোপনে বিয়ে করে তরুণীর নগ্ন ছবি ধারণ করার দায়ে গোলাম রসুল (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস জেল দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তবে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের পূর্বের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। ফলে ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। আইনজীবী জানান, তালাক দেয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ছিলো ওই তরুণীর কিছু নগ্ন ছবি। এসব ছবি রসুল তুলে রেখেছিল। এ ঘটনায় সেদিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি নগ্ন ছবি পায়। এ সময় জব্দ করা হয় কম্পিউটার। ইসমত আরা জানান, এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেপ্তারও করে। পরে জামিন পেয়ে সে লাপাত্তা হয়ে যায়। সবশেষ বিচার শেষে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করলেন আদালত।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোপনে বিয়ে করে নগ্ন ছবি ধারণ, যুবকের ১০ বছরের জেল

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :