সেলিম সানোয়ার পলাশঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
গতকাল মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার ও আজ বুধবার তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার সুভেচ্ছা বিনিময় করেন ।
মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন বলেন, আমি আপনাদের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে এসেছি। তিনি আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আমি এসেছি আপনাদের উৎসবের শুভেচ্ছা জানাতে। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা।
শরীফ উদ্দিন বলেন,“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষই আমরা বাংলাদেশি।
আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি বিশ্বাস করে প্রতিটি মানুষ তার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করার অধিকার রাখে। কেউ যদি ধর্মীয় উৎসবকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আপনরা একটা ফোন দিবেন, সঙ্গে সঙ্গে বিএনপির নেতা কর্মিরা পেীছে যাবে। আপনারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করেন। ”
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মিরা।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 





















