ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪২ টি পূজামণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। বেশির ভাগ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। চলছে রংতুলির আঁচড় দেওয়ার কাজ। রবিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিবছর শরৎকালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্ত্যে আসেন। এ জন্য দেশজুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পুজামন্ডপে গিয়ে দেখা গেছে, মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজনে প্রস্তুতি চলছে। কোন কোন পুজামন্ডপে প্রতিমার অবকাঠামো তৈরি হয়েছে। এখন শুরু হবে রং করার কাজ। কোন কোন পুজামন্ডপে প্রতিমা তৈরীর কাজ না চললেও আয়োজক কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে তারা প্রতিমা কিনে নিবে। তারা পুজামন্ডপ সাজানোর প্রস্তুতি নিচ্ছে।

দুর্গোৎসবের তিনটি গুরুত্বপূর্ণ পর্বের একটি মহালয়া। অন্য দুটি হচ্ছে বোধন ও সন্ধিপূজা। এ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজন থাকবে। চণ্ডীপাঠ ছাড়াও মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানাবেন ভক্তরা। অনেক ভক্ত মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করবেন।

পিরিজপুর পুজামন্ডপের পুরোহিত অরুন চন্দ্র পান্ডে বলেন, ভোর সাড়ে ৫টায় মহালয়ার মধ্য দিয়ে দেবীর মর্ত্যে আগমন ঘটবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী ও পয়লা অক্টোবর মহানবমী পূজা হবে। ২ অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাসে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, গোদাগাড়ী উপজেলায় ৪২ টি পুজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। প্রতিটি পুজামন্ডপে সরকারি ভাবে ৫শ” কেজী করে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিটি পুজামন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ১০ জন করে আনসার, ১ জন করে ট্যাগ অফিসার নিয়োজিত থাকবে। এছাড়াও বিভিন্ন নিরাপত্তা বাহিনির টহল জোরদারের পাশাপাশি সেচ্ছাস্বেবকরাও নিরাপত্তার কজে নিয়োজিত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :