আপডেট টাইম :
১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১০৫
বার পঠিত
গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
এখলাস উদ্দীন: রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম হেরোইনসহ মোঃ হাবিবুল্লাহ (৩০) নামে এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে আসামি হাবিবুল্লাহকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকানো একটি ব্যাগ থেকে ৩টি পলিব্যাগে থাকা মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এখলাস উদ্দীন:
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম হেরোইনসহ মোঃ হাবিবুল্লাহ (৩০) নামে এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে আসামি হাবিবুল্লাহকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকানো একটি ব্যাগ থেকে ৩টি পলিব্যাগে থাকা মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।