ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইন সহ কিশোর আটক; কোটি টাকার মাদক জব্দ

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ আইনের সাথে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এক প্রাপ্তবয়স্ক আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো. জিহান মোবারক (১৭) ও পলাতক আসামি মো. নাসির উদ্দীনকে (৫৩) আসামি করা হয়েছে। উভয়ের বাড়ি গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে গোদাগাড়ী মডেল থানার জিডি নং-৬৯৫ মূলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট থেকে ২০০ গজ পূর্বে নদীর কিনারায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি ছোট ডিঙি নৌকা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় আইনের সাথে সংঘাতে জড়িত কিশোরকে আটক করা হলেও অপরজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক কিশোরের দেহ তল্লাশি করে ডান হাতে থাকা হলুদ পলিথিন ব্যাগ থেকে সাদা ও খাকি কসটেপে মোড়ানো ২টি প্যাকেটে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

এসআই রেজাউল করিম জানান, আটক কিশোর জিজ্ঞাসাবাদে নিজের ও পলাতক আসামির নাম-ঠিকানা প্রকাশ করেছে। পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত কিশোর ও জব্দকৃত আলামতসহ থানায় ফিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-১৫, তারিখ ১৫ মে ২০২৬। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইন সহ কিশোর আটক; কোটি টাকার মাদক জব্দ

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :