ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার ও মৌ-বক্স বিতরণ করা হয়েছে। আজ ১১ মে, ২০২৬ সোমবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর প্রণোদনার আওতায় উফশী আউশ ধান ও মৌ-বক্স দুটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হয়েছে।
উফশী আউশ ধান প্রণোদনা (১০,০০০ জন কৃষক) প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ,ডিএপি (DAP) সার ১০ কেজি, এমওপি (পটাশ) সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

আধুনিক পদ্ধতিতে মধু আহরণের জন্য নির্বাচিত ১০ জন চাষিকে প্রদান করা হয়,মৌ-বক্স ১টি, স্মোকার১টি, কুইন গেট (ফেস) ৪টি ও হাইভ টুলস ১টি।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার,জিগার হাশরত,উপজেলা সমাজসেবা অফিসার,আব্দুল মানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আউশ ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে এবং মৌ-চাষের মাধ্যমে মধু উৎপাদন বাড়িয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!

গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :