ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম অবৈধ হেরোইনসহ মোঃ মুশফিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

আজ ১১ আগস্ট ২০২৬ সকাল ৭:৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর মোড় আমনুরা এলাকার ‘হামিদ ওয়েল্ডিং থাই এন্ড এস এস’ দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মুশফিকুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী গোদাগাড়ীর দিয়াড় মানিক চক এলাকার মোঃ তারেক আজীজ (২৩) কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হেডকোয়ার্টার্স ইন্ট উইং-এর সহযোগিতায় র‍্যাব-৫, সিপিসিএস-এর একটি দল জানতে পারে যে গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে এক বা একাধিক ব্যক্তি রাজশাহী মহানগরীর দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুশফিকুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন বহনের কথা স্বীকার করে এবং তার ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

আপডেট টাইম : ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :