ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৩৬৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের একটি দুইতলা বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. আবু সাঈদ ওরফে মিলন (৩১) এবং তার স্ত্রী মোসা. আমেনা বেগম ওরফে মুক্তি (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ শাহিন আলীর ছেলে। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার আচুয়া ভাটা গ্রামে। অপরদিকে তার স্ত্রী আমেনা বেগমের বাড়ি মাদারপুর গ্রামে।

মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে সংরক্ষণ ও সরবরাহের কাজ করত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই মজুদ রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ ছিল। তবে প্রমাণের অভাবে এতদিন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর সুত্র আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :