ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি এবং মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বি৬#নাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে গোদাগাড়ী পৌরসভার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সারমিন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযানের সময় দোকান থেকে প্রায় ৩,৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়। এসব সারের মান পরীক্ষায় দেখা যায়, সেগুলোর উপাদান অনুপাতে ঘাটতি ছিল, যা জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। ভেজাল সারগুলো ধ্বংস করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের ঠকানো এবং জমির উর্বরতা শক্তি ধ্বংস করার জন্য যারা ভেজাল সার সরবরাহ করে, তাদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, “এই অভিযান আমাদের মতো কৃষকদের জন্য অনেক সহায়ক। আমরা চাই, বাজারে যেন শুধু অনুমোদিত ও গুণগত মানসম্পন্ন সার পাওয়া যায়।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতকে সুরক্ষা দিতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই কৃষকের সঙ্গে প্রতারণা বরদাস্ত করা হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

error: Content is protected !!

গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :