ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে বজ্রপাতে ধানের জমিতে আগুন, পুড়ে ছাই প্রায় দুই বিঘা ধান

ছবি- প্রতীকী।

এখলাস উদ্দীন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছমারা এলাকায় বজ্রপাতের ঘটনায় কৃষকের ধানের জমিতে আগুন লেগে প্রায় দুই বিঘা ধান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৯টার দিকে প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছমারা গ্রামের কৃষক মোঃ মনিরুল ইসলামের এক বিঘা কাটা ধান এবং আরও এক বিঘা জমিতে থাকা ধানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই বিঘা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে কৃষকের স্বপ্নের ফসল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসল এভাবে নষ্ট হওয়া অত্যন্ত কষ্টের বিষয়।

তারা মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যেন এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি লাভ করে এবং ভবিষ্যতে সবাই এ ধরনের দুর্ঘটনা থেকে নিরাপদ থাকে। আমীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোদাগাড়ীতে বজ্রপাতে ধানের জমিতে আগুন, পুড়ে ছাই প্রায় দুই বিঘা ধান

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :