ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে প্রতিপক্ষের পিটনিতে ডেকোরেটর ব্যবসায়ী নিহত

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে হামলা চালিয়ে মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আইহাই গ্রামের সাগরাম মোড়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডেকোরেটর ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচার কাজও করতেন।
এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ রেবিনা খাতুন বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছে ।

হত্যা মামলার আসামীরা হলেন, মোঃ আশরাফুল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম : দেলশাদপুর (শিয়ালমারা), মোঃ মফিজুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম: নারায়নপুর, মোঃ সাদ্দাম হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম: নারায়নপুর, মোঃ আকবর আলী (২৮), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, গ্রাম: দেলশাদপুর, মোঃ বাবর আলী (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, গ্রাম: দেলশাদপুর, মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম: নারায়নপুর, মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম: নারায়নপুর , এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি সংক্রান্ত কাজে মনিরুল ইসলাম আমনুরায় গিয়েছিলেন। সেখান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাগরাম মোড়ে আব্দুল হাকিমের চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ১০-১২ জন সন্ত্রাসী লাঠি, রড ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মনিরুলকে এলোপাথাড়ি পিটিয়ে গুরত্বর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরত্বর আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পেছনে পুরনো মামলা ও শত্রুতা :

নিহতের পরিবার জানায়, মনিরুল ইসলাম এর আগে একটি মারামারির ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন সাদ্দাম হোসেনসহ কয়েকজন, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের করেছে । আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গোদাগাড়ীতে প্রতিপক্ষের পিটনিতে ডেকোরেটর ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :